এবার পিকো দে ওরিজাবা জয় করলেন ওয়াসফিয়া!

আগস্ট ২৯ 2017

মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা জয় করলেন সেভেন সামিট জয়ী বাংলাদেশের একমাত্র পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন

ওয়াসফিয়া তার বন্ধু হুয়ান মেন্ডোজাকে সাথে নিয়ে উত্তরের পথ দিয়ে গত বৃহস্পতিবার, ২৪ আগস্ট পিকো ডে ওরিজাবার চূড়ায় পৌঁছান ওয়াসফিয়া ২০১৬ থেকে  গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন

মাউন্ট ডেনালি (প্রথম বাংলাদেশি হিসেবে এর চূড়ায়ও উঠেছেন ওয়াসফিয়া) মাউন্ট লোগানের পরে উত্তর আমেরিকার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ পিকো দে ওরিজাবা এছাড়াও, আগ্নেয়গিরিটি অ্যাজটেকদের নাহুয়াটাল ভাষায় সিটলালটেপেটল নামে পরিচিত যার অর্থতারকা পর্বত এটি ট্রান্স-মেক্সিকান আগ্নেয় বেল্টের পূর্বে সমুদ্র পৃষ্ঠ থেকে হাজার ৬৩৬ মিটার (১৮ হাজার ৪৯১ ফুট) উঁচু আগ্নেয়গিরিটি বর্তমানে সুপ্ত অবস্থায় আছে

ওয়াসফিয়ার এই কীর্তিতে উচ্ছ্বসিত হয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোন গতানুগতিকতার বাইরে বড় অর্জনে বিশ্বাসী বিগত বছরগুলোতে বিশ্বাসই আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেব প্রতিষ্ঠিত করেছে ওয়াসফিয়া তার নিজের ক্ষেত্রে সেরা, যেটা আমাদের বিশ্বাসেরই প্রতিধ্বনি তিনি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় আমরা গর্বিত

মেক্সিকোর যে তিনটি আগ্নেয়গিরিতে এখনো হিমবাহ আছে তাদের মধ্যে পিকো দে ওরিজাবা একটি আর মেক্সিকোর সর্ববৃহৎ হিমবাহ গ্রান গ্লেসিয়ার নর্তে এখানেই অবস্থিত প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়াসফিয়া নাজরীনই প্রথম এই সুউচ্চ আগ্নেয়গিরি জয় করলেন

grameenphone