ব্যবসায়ে গতি সঞ্চার

অক্টোবর ১৯ 2015

এক নজরে ২০১৫ সালে গ্রামীণফোনে প্রথম নয় মাস

  • ৭৭৯০ কোটি টাকা রাজস্ব আয়, গত বছরের তুলনায় প্রবৃদ্ধি ১.৬%
  • ৪০ লক্ষ নতুন গ্রাহক যোগ হয়ে মোট গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ৫ কোটা ৫৫ লক্ষ
  • কর পরিশোধের পর নিট মুনাফা ১৮.৮ % মার্জিন সহ ১৫৯০কোটি এবং ইপিএস ১০.৮৩ টাকা
  • ৩জি নেটওয়ার্ক সম্প্রসারণ ও ধারণক্ষমতা বৃদ্ধিতে ১৪৭০ কোটি টাকা বিনিয়োগ

গ্রামীণফোন জানিয়েছে যে ২০১৫ এর প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটি রাজস্ব আয় করেছে ৭৭৯০ কোটি টাকা যা আগের বছরের তুলনায় ১.৬% বেশি। সেবা থেকে আয়কৃত রাজস্ব (ইন্টারকানেকশন বাদে) আগের বছরের তুলনায় ১.৪% বেড়েছে, পাশাপাশি ডিভাইস ও অন্যান্য খাতে রাজস্ব আয় বেড়েছে ৫%। এই সময়ে ডাটা থেকে আয়কৃত রাজস্ব ৬৭% এবং মূল্যসংযোজিত সেবা থেকে আয়কৃত রাজস্ব ৩৬% বৃদ্ধি প্রধানত সেবা রাজস্ব প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে। তবে ২০১৫ এর ৩য় প্রান্তিকে ২০১৪ এর একই সময়ের তুলনায় রাজস্ব বেড়েছে ৩.৩%।

বছরের প্রথম ৯ মাসে গ্রামীণফোনে যুক্ত হয়েছে ৪০ লক্ষ নতুন গ্রাহক ফলে প্রান্তিক শেষে মোট গ্রাহকসংখ্যা দাড়িয়েছে ৫ কোটা ৫৫ লক্ষ। গত বছরের তুলনায় গ্রাহক সংখ্যা প্রবৃদ্ধি হয়েছে ১০.৪% এবং সিম মার্কেট শেয়ার ৪২.১% (আগস্ট ২০১৫)এ দাড়িয়েছে। ডাটা গ্রাহকের সংখ্যা ১ কোটি ৫২ লক্ষ হবার সাথে এর ব্যবহারও উৎসাহব্যঞ্জকভাবে বেড়েছে। .

গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি বলেন, "২০১৫ সালের প্রথম কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা এবং তীব্র প্রতিযোগিতার কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে শুরু করেছি। আমার দেখছি যে ধীরে ধীরে মোবাইল ফোন ব্যবহার বাড়ছে এবং ডাটা ব্যবহারেও উৎসাহব্যঞ্জক উন্নতি হচ্ছে। সহজ গ্রাহক কেন্দ্রিক উদ্যেগে আমাদের বিশেষ মনোযোগ এই গতিশীলতা আনতে সহায়তা করেছে।"

আয়কর প্রদানের পর ২০১৪ এর প্রথম নয় মাসে ২০.৭% মার্জিন সহ ১৫৯০ কোটি টাকা মুনাফার তুলনায় ২০১৫ এর ১ম নয় মাসে নিট মুনাফা হয়েছে ১৮.৮ % মার্জিন সহ ১৪৬০ কোটি টাকা। পরিচলন ব্যয় ব্যবস্থাপনার কারণে এই প্রান্তিকে EBITDA (অন্যান্য আইটেমের আগে) বেড়েছে ৫২.৯% মার্জিন সহ ৪১৪০ কোটি টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১০.৮৩ টাকা।

গ্রামীণফোনের সিএফও দিলীপ পাল বলেন,"প্রতিকূল ব্যবসায়িক ফলাফলের মধ্যেও আমরা লাভজনক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য পূরণে সঠিক পথে রয়েছি। বছরের বাকি সময়ও আমরা পরিচলন দক্ষতা বৃদ্ধির উদ্যেগ অব্যাহত রাখবো।"

গ্রামীণফোন বছরের প্রথম নয় মাসে উচ্চ ভয়েস ও ডাটা চাহিদা পূরণ এবং উন্নততর পণ্য ও সেবা চালু করার জন্য আইটি অবকাঠামো উন্নয়ন সহ ৩জি সম্প্রসারণ, ২জি কাভারেজ সংহত করতে ১৪৭০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এছাড়াও দেশের বৃহত্তম করদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন কর, ভ্যাট,শুল্ক এবং লাইসেন্স ফি হিসেবে সরকারী কোষাগারে ৩৮৮০ কোটি টাকা প্রদান করেছে, যা প্রতিষ্ঠানটির মোট রাজস্ব আয়ের ৪৯.৮%।

grameenphone