গ্রামীণফোন-এর গ্রাহকগণদের জানানো যাচ্ছে যে, ১৭ সেপ্টেম্বর ২০১৯ থেকে রিচার্জে স্পেশাল কলরেট অফার চালু হচ্ছে। এতে থাকছে-
| রিচার্জ অ্যামাউন্ট | অফার | মেয়াদ (রিচার্জের দিনসহ) |
|---|---|---|
| ২১ টাকা | ১ পয়সা/সেকেন্ড কলরেট , যেকোনো লোকাল নম্বরে + ৫টি MMS | ২ দিন |
| ২৯ টাকা | ৩ দিন | |
| ৩৯ টাকা | ৫ দিন | |
| ৪৯ টাকা | ৭ দিন | |
| ১০৯ টাকা | ৩০ দিন | |
| ২০৯ টাকা | ৬০ দিন | |
| ৭৯ টাকা | ১ পয়সা/সেকেন্ড কলরেট , যেকোনো লোকাল নম্বরে + ৬টি MMS | ১০ দিন |
| রিচার্জ অ্যামাউন্ট | অফার | মেয়াদ |
|---|---|---|
| ৪৮ টাকা | ৪৮ পয়সা/মিনিট কলরেট যেকোনো লোকাল নম্বরে (১০ সেকেন্ড পাল্স) + ৫টি MMS |
৪৮ ঘণ্টা |
অফারের বিস্তারিত:
- রিচার্জের অ্যামাউন্ট গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ হবে
- অফারটি পেতে গ্রাহককে ঠিক উল্লেখিত অ্যামাউন্ট রিচার্জ করতে হবে
- ৪৮ টাকা রিচার্জের অফারটি শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের (ইআরএস ও বিপিও গ্রাহক ব্যতীত) জন্য প্রযোজ্য
- "যেকোনো লোকাল নম্বর" বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন ও জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়
- এই স্পেশাল কলরেট – ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবে
- ক্যাম্পেইন চলাকালীন একাধিকবার অফারটি নেওয়া যাবে। একাধিক রিচার্জে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে
- স্পেশাল কলরেট এর মেয়াদ শেষে গ্রাহক তার পূর্ববর্তী অফার/প্যাকেজে ফিরে যাবেন
- অফারের মেয়াদ জানতে ডায়াল করুন *121*1*2#
- অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
- অফারটি সীমিত সময়ের জন্য
- সকল চার্জে ১০% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+মূল রেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য