জিপিহাউস পরিদর্শন করলেন শ্রম প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারী ০১ 2015

মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক সম্প্রতি গ্রামীণফোনের কর্পোরেট অফিস জিপিহাউজ পরিদর্শন করেন।

এসময় তিনি কোম্পানির ডে-কেয়ার সেন্টার হ্যাপি হার্টস এর নতুন স্থাপনা উদ্বোধন করেন। মন্ত্রী গ্রামীণফোনের অন্যান্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। গ্রামীণফোনের ডে-কেয়ার সেন্টারটি উন্নত বিশ্বের যে কোনো ডে-কেয়ার এর সমতুল্য বলে তিনি অভিমত দেন। মন্ত্রী গ্রামীণফোনের বিভিন্ন কর্মকান্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সাথে কথা বলেন। গ্রামীণফোনের কর্পোরেট ভবনের পরিবেশবান্ধব ও জ্বালানী সাশ্রয়ী আধুনিক নির্মাণ শৈলী এবং গ্রামীণফোনের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে তার সন্তষ্টির কথা জানান। তিনি গ্রামীণফোনকে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় রোল-মডেল হিসেবে অভিহিত করেন। গ্রামীণফোন বাংলাদেশের অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আগামী দিনগুলোতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সুসম্পর্ক সমোন্নত রাখার মাধ্যমে তা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশে যে বিদেশী বিনিয়োগের অনুকুল পরিবেশ রয়েছে, গ্রামীণফোন তার উজ্জল দৃষ্টান্ত এই মর্মে মন্তব্য করে এ দেশে বিদেশী সরকার ও কোম্পানিগুলোকে বিনিয়োগের আহবান জানান।

পরিদর্শনকালে শ্রম সচিব মিকাইল শিপার, মন্ত্রণালয় এবং গ্রামীণফোনের উচ্চ-পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

মো: হাসান, ডেপুটি জেনারেল, পিআর: ০১৭১১০৮২৪৬৯

grameenphone