বাংলাদেশের জাতীয় দলকে অকুণ্ঠ উৎসাহ জোগাতে সমর্থকদের জন্য আজ ১৩ ফেব্রুয়ারি “ফ্যান ডে” উদযাপন করেছে গ্রামীণফোন। দৈনিক প্রথম আলো এর সহযোগিতায় বাংলাদেশের সাতটি বিভাগের ৬৪টি জেলায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। উদ্যোগটির সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয় ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে।
“চলো বাংলাদেশ” ক্যাম্পেইনের আওতায় গ্রামীণফোন উদযাপন করেছে ফ্যান ডে। ঢাকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুল বাশার সুমন, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, গাজী আশরাফ লিপু এবং মো: আশরাফুল এর মতো বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য এবং অধিনায়ক সহ ক্রীড়া জগতের জনপ্রিয় সদস্যরা। জাতীয় ক্রিকেট দলের সদস্যদের বাবা-মা’রাও এসময় উপস্থিত ছিলেন তাদের সন্তানদের উৎসাহ জোগাতে। গ্রামীণফোন এবং প্রথম আলো এসময় তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটারদেরও সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য তাদের অনুপ্রেরনামূলক অবদানের জন্য। বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা এসময় উপস্থিত ছিলেন জাতীয় দলকে সমর্থন জানানোর জন্য।
অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তুলতে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু, পার্থ বড়–য়া, আবিদা সুলতানা ও আব্দুল হাদী এবং ব্যান্ড শূণ্য ও নেমেসিস। বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থকদের একই ছাদের নিচে এক গর্বিত জাতি হিসেবে একত্র কারার উদ্দেশ্যেই আয়োজিত হয়েছে “চলো বাংলাদেশ” উদ্দেশ্যেই।
বিস্তারিত অনুসন্ধানের জন্য যোগাযোগ: মো: হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার-পিআর। ফোন: ০১৭১১০৮২৪৬৯